Indiapost24 Web Desk: সময় বদলেছে, আর সেই সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বীরভূমের চেনা রাজনৈতিক সমীকরণও। যে বীরভূমে একসময় তৃণমূলের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলের খাঁচায় বন্দি বাঘের মতো দাপট ছিল, যেখানে তাঁর মৌখিক নির্দেশেই চলত প্রশাসন, ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই অজেয় দুর্গে কার্যত ধস নামিয়ে দিল। রাজ্যে ২০৭টি আসন নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর, এবার খোদ কেষ্ট মণ্ডলের খাসতালুকেই দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য।
বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের নিজের বাড়ির সামনে দিয়েই এবার তারস্বরে ডিজে এবং চড়াম চড়াম ঢাক বাজিয়ে চলে গেল বিজেপির এক বিশাল বিজয় মিছিল। যা এককালে কল্পনারও অতীত ছিল বিরোধীদের কাছে, ক্ষমতার পালাবদলের পর আজ সেটাই বাস্তব বীরভূমে। এই ঘটনার পেছনে কেবল রাজনৈতিক হাওয়া বদল নয়, রয়েছে এক বিরাট গাণিতিক ধাক্কাও।
বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ড, যেখানে অনুব্রত মণ্ডলের নিজের বাড়ি, সেখানেই তৃণমূল কংগ্রেসকে ১,৫০০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে বিজেপি। অতীতে এই বীরভূমে বিরোধীদের দেওয়াল লিখন বা প্রচার করতেও যেখানে একশোবার ভাবতে হতো, সেখানে আজ অনুব্রতর বাড়ির সদর দরজার সামনে দিয়েই বুক ফুলিয়ে হেঁটে গেল গেরুয়া বাহিনী।
বিগত এক দশকে অনুব্রত মণ্ডল তাঁর স্বভাবসুলভ ও বিতর্কিত রাজনৈতিক সংলাপের জন্য রাজ্য রাজনীতিতে সবসময় চর্চায় থাকতেন। ভোট এলেই বিরোধীদের জন্য তাঁর দাওয়াই থাকত, "গুড়-বাতাসা খাওয়ানো" কিংবা "চড়াম চড়াম ঢাক বাজানো"।

0 comments:
Post a Comment