Indiapost24 Web Desk:কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে কলকাতায় বীর শহিদ ক্যাপ্টেন কানাদ ভট্টাচার্য (মরণোত্তর সেনা মেডেল)-কে শ্রদ্ধা জানাল প্রায় ৫০০ এনসিসি ক্যাডেট। পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেট এবং কলকাতা ‘সি’ গ্রুপের উদ্যোগে কেন্দ্রীয় বিদ্যালয় বিজয় দুর্গ থেকে জেমস প্রিন্সেপ মেমোরিয়াল পর্যন্ত নীরব পদযাত্রা ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে কলকাতার কবিদের দেশাত্মবোধক আবৃত্তি এবং সমবেত কণ্ঠে ‘এ মেরে ওয়াতন কে লোগোঁ’ পরিবেশন উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে। কার্গিল যুদ্ধে অপারেশন বিজয়ে শহিদ হওয়া কলকাতার প্রথম সেনা অফিসার ক্যাপ্টেন কানাদ ভট্টাচার্যের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে বলেই অনুষ্ঠানে বার্তা দেওয়া হয়।



0 comments:
Post a Comment