Indiapost24 Web Desk
সোনা পাপ্পু মামলার তদন্তে গতি আনতে শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিট এবং কসবায় একযোগে অভিযান চালান। তদন্তকারীদের দাবি, মামলার আর্থিক লেনদেন ও সম্ভাব্য বেআইনি কার্যকলাপের সূত্র খুঁজতেই এই পদক্ষেপ।
সূত্রের খবর, চক্রবেড়িয়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অতুল কাটারিয়ার আবাসনে ইডির একটি বিশেষ দল তল্লাশি চালায়। একইসঙ্গে কসবায় কর্মরত কলকাতা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের বাড়িতেও অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে পার্ক স্ট্রিট সংলগ্ন রয়েড স্ট্রিটের একটি নামী হোটেলেও চলছে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
তদন্তকারী সংস্থার অনুমান, সোনা পাপ্পু মামলার সঙ্গে যুক্ত আর্থিক তছরুপ, বেআইনি লেনদেন এবং সম্ভাব্য প্রভাবশালী যোগসূত্রের খোঁজেই এই সাঁড়াশি অভিযান। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।

0 comments:
Post a Comment