Indiapost24 Web Desk:অবশেষে ১০ দিন পর জেলমুক্তির পথে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২ হাজার টাকার বন্ডে জামিনের পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করা এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে।
ভোট চলাকালীন ইভিএম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গত ১২ মে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ, একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এর আগে একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় আটকে ছিল মুক্তি। এবার সব মামলায় জামিন মেলায় জেলমুক্তির পথ পুরোপুরি পরিষ্কার হল।

0 comments:
Post a Comment