১ জুন থেকে বাংলায় বড় ধামাকা !



Indiapost24 Web Desk:আগামী ১ জুন, ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের মেগা স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার’ সুবিধা। এই প্রকল্পের আওতায় রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস অর্থাৎ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

তবে অনেকেই ভাবছেন এই কার্ড থাকা মানেই হাসপাতালের যেকোনো খরচে ১০০% ছাড়। কিন্তু বাস্তবে তা নয়! হাসপাতালে ভর্তি হওয়ার পর বিল কাউন্টারে গিয়ে যাতে কোনো বিপাকে পড়তে না হয়, তার জন্য কার্ড ব্যবহারের আগে জেনে নিন কোন কোন খরচ এই প্রকল্পে একদমই পাওয়া যাবে না এবং কারা এই কার্ড পাবেন না।

আয়ুষ্মান ভারত প্রকল্প জটিল ও বড় অপারেশনের খরচ বহন করলেও, সাধারণ লাইফস্টাইল এবং রুটিন চিকিৎসার ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলে।

* ওপিডি খরচ এবং সাধারণ প্যাথলজি টেস্ট

আপনি হুট করে কোনো হাসপাতালের আউটডোরে গিয়ে ডাক্তার দেখালেন, প্রেসক্রিপশন নিলেন আর ভাবলেন কার্ড সোয়াইপ করবেন—তা কিন্তু হবে না। ওপিডি-র সমস্ত খরচ এই প্রকল্পের বাইরে। একইভাবে, সাধারণ রক্ত পরীক্ষা বা এক্স-রের খরচও এই কার্ডে মিলবে না, যদি না রোগী হাসপাতালে অন্তত এক রাত ভর্তি থাকেন।

* ভিটামিন, টনিক এবং হেলথ সাপ্লিমেন্ট

শরীর দুর্বল বা স্বাস্থ্য ভালো রাখার জন্য ডাক্তাররা যে সাধারণ ভিটামিন, ক্যালসিয়াম বা টনিক লিখে থাকেন, তার খরচ আয়ুষ্মান ভারত দেবে না। তবে একটি ব্যতিক্রম আছে: কোনো গুরুতর রোগ বা দুর্ঘটনার চিকিৎসার সময় যদি হাসপাতালের ডাক্তার অতি প্রয়োজনীয় ওষুধ হিসেবে এগুলো লিখে দেন, একমাত্র তখনই বিমার আওতায় ছাড় মিলতে পারে।

* দাঁতের সাধারণ চিকিৎসা

দাঁত পরিষ্কার করা, ক্যাভিটি ফিলিং, রুট ক্যানেল বা নিয়মিত ডেন্টাল চেকআপের খরচ সম্পূর্ণ নিজের পকেট থেকে দিতে হবে। তবে বড় কোনো সড়ক দুর্ঘটনা, মুখের টিউমার, সিস্ট বা চোয়ালের গুরুতর আঘাতের কারণে যদি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির প্রয়োজন হয়, তবেই এই কার্ড কাজ করবে।

* আইভিএফ এবং কসমেটিক সার্জারি 

বন্ধ্যাত্ব দূরীকরণ চিকিৎসা বা আইভিএফ এবং এই সংক্রান্ত কোনো রিপ্রোডাক্টিভ টেকনোলজির খরচ এই কার্ডে পাওয়া যায় না। এছাড়া মেদ কমানোর অপারেশন , ট্যাটু রিমুভাল, প্লাস্টিক সার্জারি বা ফেসলিফটের মতো সৌন্দর্য বর্ধনকারী সমস্ত চিকিৎসা ১০০% এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।

কারা এই কার্ডের জন্য অযোগ্য? (কারা পাবেন না)

যেহেতু আয়ুষ্মান ভারত মূলত সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও গরিব মানুষদের জন্য একটি সুরক্ষাকবচ, তাই নির্দিষ্ট কিছু সরকারি ও আর্থিক কাঠামোর মধ্যে থাকা ব্যক্তিরা এই সুবিধা পাবেন না।

কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী।বার্ষিক আয়কর দাতা পরিবার।ইএসআইসি চিকিৎসা সুবিধাভোগী ব্যক্তিরা। সংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তি, যাদের পিএফ কাটা হয়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment