‘চা পে চর্চা’য় কড়া বার্তা সিইসি-র,একাধিক এজেন্সিকে ভর্ৎসনা



Indiapost24 Web Desk:দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এসে বিভিন্ন সংস্থা ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন। ‘চা পে চর্চা’ নামে বিশেষ বৈঠকে ডাকা হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক, রাজ্যের আবগারি দপ্তর, নারকটিকস কন্ট্রোল ব্যুরো এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে।

বৈঠকে নির্বাচন-পূর্ব পরিস্থিতিতে কালো টাকা, বেআইনি মদ ও মাদক পাচার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিইসি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ তুলে এডিজি আইন-শৃঙ্খলা বিনীত গোয়েল-কেও তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়।

রিজার্ভ ব্যাংকের কর্তাদেরও কালো টাকা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রশ্নে জবাবদিহি করতে হয়। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বেআইনি মদের যোগান বন্ধ করা এবং বিমানবন্দর দিয়ে সোনা, টাকা ও মাদক পাচার রুখতে কড়া নজরদারির নির্দেশ দেন তিনি। জ্ঞানেশ কুমারের স্পষ্ট বার্তা—স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না নির্বাচন কমিশন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment