indiapost24 Web Desk:নয়াদিল্লির নৌ সেনা ভবনে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলন শুরু হয়েছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী উদ্বোধনী ভাষণে সামুদ্রিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আন্তঃবাহিনী সমন্বয় বাড়ানো জরুরি।
সম্মেলনে অপারেশনাল প্রস্তুতি, যৌথতা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, বিদেশি সহযোগিতা ও দেশীয়করণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত অভিযোজন ও কৌশলগত প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেন।
ভারত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক ক্ষেত্রে নৌবাহিনীর সক্রিয় ভূমিকা আরও জোরদারের বার্তাও উঠে আসে এই সম্মেলন থেকে।


0 comments:
Post a Comment