শেক্সপিয়র সরণিতে চেন-দুর্ঘটনা,সরকারি বাসচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

 


Indiapost24 Web Desk:শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শেক্সপিয়র সরণিতে সরকারি বাসের ধাক্কায় পরপর তিনটি গাড়ির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বালেনোয় থাকা এক সমাজকর্মীর দাবি, তিনি ধর্মতলা থেকে আলিপুরের দিকে ফিরছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি সরকারি বাস তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। অভিঘাতে বালেনোটি সামনে থাকা একটি ‘ছোট হাতি’ গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় হতাহতের খবর না মিললেও বালেনোটির সামনের ও পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ট্রাফিক সার্জেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পরে শেক্সপিয়র সরণি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে পুলিশের পৌঁছতে দেরি হয়েছে বলে অভিযোগ করেন ওই সমাজকর্মী। বাসচালকের কাছে প্রয়োজনীয় নথি ও বৈধ লাইসেন্স ছিল না বলেও তাঁর দাবি। পুলিশ অভিযোগগুলি খতিয়ে দেখছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment