Indiapost24 Web Desk:নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ফের বড় পদক্ষেপ ভারতের। ভারতীয় বায়ুসেনার পঞ্চম বিমান হিসেবে C-130J উড়ে গেল নেপালের উদ্দেশে। বিমানে রয়েছে প্রায় ১২ টন জরুরি ত্রাণসামগ্রী, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী।
শুধু ত্রাণ নয়,দুর্গত এলাকায় উদ্ধারকাজে গতি আনতে বিমানে পাঠানো হয়েছে ১১ সদস্যের বিশেষ উদ্ধারকারী দল। বিপর্যস্ত মানুষের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া এবং উদ্ধার অভিযানে সহযোগিতা করাই এই মিশনের মূল লক্ষ্য। একের পর এক বিমান পাঠিয়ে নেপালের দুর্দিনে পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত।


0 comments:
Post a Comment