Indiapost24 Web Desk:বর্তমান বিশ্বে তেল ও গ্যাস খাত সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। তাই কোনও দেশই এককভাবে এই খাতে স্বনির্ভর হতে পারে না। কলকাতায় এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রাক্তন যুগ্মসচিব বিবেক কুমার।
তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে গত দশ বছরে কেন্দ্র সরকার, পেট্রোলিয়াম মন্ত্রক এবং বেসরকারি সংস্থাগুলি সমন্বিতভাবে পরিকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে।
তাঁর দাবি, এই সময়ে দেশে এলএনজি আমদানি টার্মিনালের সংখ্যা ৪ থেকে বেড়ে ৮-এ এবং এলপিজি আমদানি টার্মিনালের সংখ্যা ১১ থেকে বেড়ে ২২-এ পৌঁছেছে। অর্থাৎ, দুই ক্ষেত্রেই প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি ঘটেছে। বিবেক কুমারের মতে, এই পরিকাঠামোগত সম্প্রসারণ ভবিষ্যতে ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরও সুসংহত করবে এবং আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশকে আরও সক্ষম করে তুলবে।

0 comments:
Post a Comment