১৪ আগস্ট ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ পালনের আহ্বান রাজ্যপালের!



Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি রাজ্যের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়,তাদের অধিভুক্ত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগামী ১৪ আগস্ট ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন। 



তিনি বলেছেন, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একত্রিত করে দেশভাগের ভয়াবহতা এবং বাংলার উপর তার সুদূরপ্রসারী প্রভাব স্মরণ করা উচিত। রাজ্যপালের বক্তব্য, দেশভাগে বাংলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন,প্রাণ ও জীবিকা হারান এবং সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গভীর বিপর্যয়ের মুখে পড়েন। 


এই পালন নতুন প্রজন্মকে দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় সম্পর্কে সচেতন করবে এবং সমাজকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেবে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment