Indiapost24 Web Desk:স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট ২০২৬ কলকাতার লোক ভবনে রাজ্যপাল আর এন রবি-র উপস্থিতিতে আয়োজিত ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানটি বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও সংশোধিত সময়সূচিতে তা সন্ধ্যা ৬টায় শুরু হবে।
লোক ভবনের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানের সময় পরিবর্তন হলেও স্থান এবং অন্যান্য কর্মসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। আমন্ত্রিত অতিথিদের সংশোধিত সময়সূচি মেনে লোক ভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, আমন্ত্রিত অতিথিদের বিকেল ৫টার মধ্যে লোক ভবনে পৌঁছতে হবে এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। স্বাধীনতা দিবসের ‘অ্যাট হোম’ অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে সকল আমন্ত্রিতকে এই পরিবর্তিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

0 comments:
Post a Comment