মমতার যুবসাথী প্রকল্পে মাসে ১,৫০০ টাকা, শুভেন্দুর ঘোষিত ভরসা প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা। জানুয়ারি থেকে চালুর প্রস্তাব,চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভায়।
Indiapost24 Web Desk:রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘ভরসা’ নামে এই প্রকল্পে চাকরির অপেক্ষায় থাকা শিক্ষিত বেকারদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আগামী জানুয়ারি মাস থেকে এই আর্থিক সহায়তা চালু করার পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট, উভয় ধরনের বেকার যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় আসতে পারেন। আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, আগের তৃণমূল সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে বেকার যুবকদের মাসে ১,৫০০ টাকা দেওয়ার ব্যবস্থা ছিল। নতুন ‘ভরসা’ প্রকল্পে সেই অঙ্ক বেড়ে হচ্ছে দ্বিগুণ। তবে এই প্রকল্পে আবেদনের বয়সসীমা, যোগ্যতার শর্ত এবং কতদিন ভাতা পাওয়া যাবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

0 comments:
Post a Comment