সমুদ্র দূষণ প্রতিরোধে পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের আঞ্চলিক মহড়া

 

Indiapost24 Web Desk:ভারতীয় কোস্ট গার্ডের উদ্যোগে কোস্ট গার্ড আঞ্চলিক সদর দপ্তর (উত্তর-পূর্ব) কর্তৃক ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ওড়িশার পারাদ্বীপে অনুষ্ঠিত হল আঞ্চলিক স্তরের দূষণ প্রতিরোধ মহড়া ‘রি-প্রেএক্স–২৫’। এই মহড়ায় ওড়িশা সরকার, কাস্টমস বিভাগ, মৎস্য দপ্তর, পারাদ্বীপ পৌরসভা, ওড়িশা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন।

১৬ ডিসেম্বর একটি পেপার এক্সারসাইজের মাধ্যমে তেল ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট সংস্থাগুলির ভূমিকা, দায়িত্ব ও সমন্বয় প্রক্রিয়া স্পষ্ট করা হয়। পরদিন, ১৭ ডিসেম্বর পারাদ্বীপ উপকূলে সমুদ্রে একটি বাণিজ্যিক জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার প্রায় বাস্তব পরিস্থিতি তৈরি করে যৌথ মহড়া পরিচালিত হয়।


মহড়ার শেষে রাজ্য প্রশাসন ও পারাদ্বীপ পৌরসভার সহযোগিতায় কোস্ট গার্ড সৈকত পরিষ্কার অভিযানের একটি প্রদর্শনীও করে, যেখানে উপকূলরেখা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা হয়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment